তারিখ লোড হচ্ছে...

সবার আগে দেশ

নিরপেক্ষ নয়! আমরা সত্য ও ন্যায়ের পক্ষে

প্রচ্ছদ রাজনীতি জাতীয় আন্তজাতিক তথ্য প্রযুক্তি বিনোদন খেলাধুলা মিডিয়া আইন ও আদালত সারাদেশ
সর্বশেষ : ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা উপভোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সবে শুরু, পথ এখনো অনেক বাকি শৈলকুপায় খবরের কাগজের ২য় বর্ষপূর্তি পালিত (জাতীয়) কালীগঞ্জে হত্যা চেষ্টা মামলার মূল হোতা কিশোর গ্যাংয়ের অমিত আটক (জাতীয়) ন্যায়ের পথে সাহসী যোদ্ধা — ময়মনসিংহের গর্ব ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম (জাতীয়) নোয়াখালীর সোনাইমুড়ীতে মিনিবার ফুটবল মেগা ফাইনাল অনুষ্ঠিত (জাতীয়) পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে নীলফামারীতে জামায়াতের মানববন্ধন (জাতীয়) প্রযুক্তির নতুন জোয়ার: বাংলাদেশে আসছে উন্নত ৫জি সেবা (রাজনীতি)

যার বিরুদ্ধে মানববন্ধন, সেই ধরলেন ব্যানার

অনলাইন ডেস্কঃ | ২১ আগস্ট ২০২৬ | 39 বার পঠিত
শেয়ার করুন:
এখানে আপনার বিজ্ঞাপন প্রদর্শন করুন
যার বিরুদ্ধে মানববন্ধন, সেই ধরলেন ব্যানার

 

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ভূমি বিরোধকে কেন্দ্র করে আয়োজিত এক মানববন্ধনে ঘটেছে ব্যতিক্রমী ঘটনা। যে ব্যক্তির বিরুদ্ধে মানববন্ধনের আয়োজন করা হয়েছিল, তিনি নিজেই সেখানে উপস্থিত হয়ে ব্যানার হাতে মানববন্ধনে অংশ নেন। এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের চরপাগলা গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয়দের অভিযোগ, বাহার হোসেন নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধে বিভিন্নভাবে তাদের হয়রানি করে আসছেন এবং জমি দখলের চেষ্টা করছেন।

ভুক্তভোগী নুরুল ইসলাম জানান, তিনি ২০১০ সালে অজুফা খাতুনের কাছ থেকে ৮০ শতাংশ এবং তার স্ত্রী মনোয়ারা বেগম একই এলাকার বাহার উদ্দিনের কাছ থেকে ৪০ শতাংশ জমি ক্রয় করেন। দীর্ঘদিন ধরে তারা জমিগুলো ভোগদখল ও চাষাবাদ করে আসলেও সম্প্রতি বাহার হোসেন ওই জমি ইজারা নেওয়ার দাবি করে সেখানে মাটি কাটার চেষ্টা করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, বাহার হোসেন বিভিন্ন সময়ে মামলা-মোকদ্দমার ভয় দেখিয়ে স্থানীয়দের হয়রানি করেন। এছাড়া তার খামারের একটি অসুস্থ গরুর মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে দাবি করে প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়েরের চেষ্টাও করেছেন বলে তারা জানান।

তবে মানববন্ধনে উপস্থিত হয়ে বাহার হোসেন এসব অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, বিতর্কিত জমির একটি অংশ তিনি ক্রয় করেছেন এবং বাকি অংশ বৈধভাবে লিজ নিয়েছেন। সেখানে তিনি গরুর জন্য ঘাস চাষ করছিলেন। প্রতিপক্ষের লোকজন সেই জমি নষ্ট করেছে বলেও অভিযোগ করেন তিনি।

বাহার হোসেন আরও বলেন, তার খামারের একটি গরুকে আঘাত করার ফলে সেটি অসুস্থ হয়ে মারা গেছে। এ বিষয়ে তিনি আইনগত পদক্ষেপ নিয়েছেন।

ঘটনার বিষয়ে জানতে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

মানববন্ধনে অভিযুক্ত ব্যক্তির নিজেই ব্যানার হাতে অংশ নেওয়ার ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

বিজ্ঞাপন - Footer