তারিখ লোড হচ্ছে...

সবার আগে দেশ

নিরপেক্ষ নয়! আমরা সত্য ও ন্যায়ের পক্ষে

প্রচ্ছদ রাজনীতি জাতীয় আন্তজাতিক তথ্য প্রযুক্তি বিনোদন খেলাধুলা মিডিয়া আইন ও আদালত সারাদেশ
সর্বশেষ : ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা উপভোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সবে শুরু, পথ এখনো অনেক বাকি শৈলকুপায় খবরের কাগজের ২য় বর্ষপূর্তি পালিত (জাতীয়) কালীগঞ্জে হত্যা চেষ্টা মামলার মূল হোতা কিশোর গ্যাংয়ের অমিত আটক (জাতীয়) ন্যায়ের পথে সাহসী যোদ্ধা — ময়মনসিংহের গর্ব ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম (জাতীয়) নোয়াখালীর সোনাইমুড়ীতে মিনিবার ফুটবল মেগা ফাইনাল অনুষ্ঠিত (জাতীয়) পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে নীলফামারীতে জামায়াতের মানববন্ধন (জাতীয়) প্রযুক্তির নতুন জোয়ার: বাংলাদেশে আসছে উন্নত ৫জি সেবা (রাজনীতি)
ই-পেপার সংস্করণ
রেজিস্টার্ড নং DA-২০২৬
ঢাকা • বর্ষ ১ • সংখ্যা ১
মূল্য: ৫ টাকা
বিজ্ঞাপন (বাম)

সবার আগে দেশ

নিরপেক্ষ নয়! আমরা সত্য ও ন্যায়ের পক্ষে

বিজ্ঞাপন (ডান)
সোমবার, ১৩ জুলাই, ২০২৬
ই-পেপার সংস্করণ (প্রথম পাতা)
03 Sep 2026

কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মাধবপুর উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি

কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মাধবপুর উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি প্রধান খবর

  মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর উচ্চ বিদ্যালয়ের ৬ মাস মেয়াদি অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট। অন...

  মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর উচ্চ বিদ্যালয়ের ৬ মাস মেয়াদি অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট। অনুমোদিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবুল হোসেন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের বিদ্যালয় শাখা থেকে ২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা এক পত্রে এ তথ্য জানানো হয়। বোর্ডের নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ এর ধারা ৬৪ অনুযায়ী এ অ্যাডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে মোহাম্মদ আবুল...
বিস্তারিত পড়ুন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন কুলাউড়ায়

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন কুলাউড়ায়
  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়ায় আয়োজিত কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা কুলাউড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে দলীয় প্রতীক ধানের শীষ দেখা যায়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন এবং দলের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
পড়ুন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন কুলাউড়ায়

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন কুলাউড়ায়
  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়ায় আয়োজিত কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা কুলাউড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে দলীয় প্রতীক ধানের শীষ দেখা যায়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন এবং দলের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
পড়ুন

সেপ্টেম্বরে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমল ১৩ টাকা

সেপ্টেম্বরে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমল ১৩ টাকা
  সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন ঘোষণায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিইআরসি এক ঘোষণায় জানায়, নতুন মূল্য একই দিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ দাম বহাল থাকবে। এর আগে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য ছিল ১ হাজার ৫৯৮ টাকা। নতুন মূল্য তালিকা অনুযায়ী, সাড়ে ৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭২৭ টাকা, সাড়ে ১২ কেজির ১ হাজার ৬৫২ টাকা, ১৫ কেজির ১ হাজার ৯৮২ টাকা এবং ১৬ কেজির ২ হাজার ১১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ কেজির সিলিন্ডার ২ হাজার ৩৭৮ টাকা, ২০ কেজির ২ হাজার ৬৪২ টাকা, ২২ কেজির ২ হাজার ৯০৭ টাকা এবং ২৫ কেজির সিলিন্ডার ৩ হাজার ৩০৩ টাকায় বিক্রি হবে। বিইআরসির নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ৩০ কেজির সিলিন্ডারের দাম ৩ হাজার ৯৬৪ টাকা, ৩৩ কেজির ৪ হাজার ৩৬০ টাকা, ৩৫ কেজির ৪ হাজার ৬২৪ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের মূল্য ৫ হাজার ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ব...
পড়ুন

নতুন দায়িত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির

নতুন দায়িত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির
  পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরের দায়িত্ব আরও সম্প্রসারিত করা হয়েছে। নিজ দায়িত্ব পালনের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের অনুপস্থিতিতে মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমে তিনি মন্ত্রীকে সহায়তা করবেন। রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়। পরিপত্রে উল্লেখ করা হয়েছে, রুলস অব বিজনেস, ১৯৯৬ অনুযায়ী প্রতিমন্ত্রীদের ওপর অর্পিত নির্দিষ্ট দায়িত্বের পাশাপাশি হুমায়ুন কবির অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। আগামী ৮ সেপ্টেম্বর থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এক বছরের এই মেয়াদে তাকে নিউইয়র্কসহ বিভিন্ন দেশে দীর্ঘ সময় অবস্থান করতে হবে। এ সময় মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনায় সহায়ক ভূমিকা পালন করবেন হুমায়ুন কবির। উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর ড. খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। পরে গত ২ জুন জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত গোপন ব্যালটে তিনি সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস. কাকৌরিসকে পরাজিত করে জাতিসংঘ সাধা...
পড়ুন

বৃদ্ধদের জন্য প্রতিটি উপজেলায় কমপ্লেক্স’ নির্মাণের পরিকল্পনা

বৃদ্ধদের জন্য প্রতিটি উপজেলায়  কমপ্লেক্স’ নির্মাণের পরিকল্পনা
  দেশের প্রবীণ নাগরিকদের নিরাপদ আবাসন, চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে প্রতিটি উপজেলায় বয়স্কদের জন্য বিশেষ কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা ডা. জিয়া হায়দার। রোববার (৩০ আগস্ট) গাজীপুর সদর উপজেলার বি কে বাড়ি এলাকায় গিভেন্সি গ্রুপের উদ্যোগে প্রতিষ্ঠিত একটি বয়স্ক ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান। ডা. জিয়া হায়দার বলেন, প্রবীণদের শুধু আশ্রয় দেওয়াই সরকারের লক্ষ্য নয়; তাদের স্বাস্থ্যসেবা, মানসিক সুস্থতা এবং মর্যাদাপূর্ণ জীবনযাপন নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। একই সঙ্গে প্রবীণদের দীর্ঘ অভিজ্ঞতা, দক্ষতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে উৎপাদনমুখী কর্মকাণ্ড ও আয়ের সুযোগ সৃষ্টির বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে। তিনি জানান, পরিকল্পিত এসব কমপ্লেক্সে প্রবীণরা নিরাপদ পরিবেশে বসবাসের পাশাপাশি চিকিৎসা, বিনোদন, কাউন্সেলিং ও প্রয়োজনীয় সামাজিক সেবা পাবেন। ফলে পরিবার ও সমাজে অবহেলিত বা একাকী হয়ে পড়া বয়স্কদের জন্য এটি হতে পারে একটি কার্যকর সহায়তা কেন্দ্র। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক...
পড়ুন

জামায়াত-এনসিপির লংমার্চ আওয়ামী লীগের ফেরার পথ তৈরি করছে: রাশেদ খাঁন

জামায়াত-এনসিপির লংমার্চ আওয়ামী লীগের ফেরার পথ তৈরি করছে: রাশেদ খাঁন
  সেপ্টেম্বরে চট্টগ্রাম অভিমুখে জামায়াত ও এনসিপির ঘোষিত লংমার্চ আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের ফেরার পথ তৈরি করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। রাশেদ খাঁন বলেন, জামায়াত ও এনসিপি আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে সরকার পতনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। তবে জনগণ তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দেবে না। তিনি জামায়াতের সংসদ সদস্য আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের এক বক্তব্যের সমালোচনা করে বলেন, বিরোধী দলের সঙ্গে বিএনপি সরকারের আচরণ আওয়ামী লীগের চেয়েও খারাপ—এ ধরনের মন্তব্যের সঙ্গে তিনি একমত নন এবং এ বক্তব্যের নিন্দা জানান। রাশেদ খাঁনের দাবি, জামায়াত ও এনসিপির সংসদ সদস্যরা সংসদে সরকারদলীয় সদস্যদের মতো সুযোগ-সুবিধা দাবি করছেন। তিনি বলেন, অতীতে দীর্ঘ সময় রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় সীমাবদ্ধতার মধ্যে থাকা দলগুলো এখন ভিন্ন অবস্থানে রয়েছে, তবুও তারা সরকারবিরোধী নানা অভিযোগ তুলছে। এর আগে অনুষ্...
পড়ুন

বিশেষ কলাম

নেপালে ভয়াবহ বন্যা: নিখোঁজ প্রায় ২ হাজার, উদ্ধার অভিযানে ১৫ হাজার নিরাপত্তাকর্মী

নেপালে ভয়াবহ বন্যা: নিখোঁজ প্রায় ২ হাজার, উদ্ধার অভিযানে ১৫ হাজার নিরাপত্তাকর্মী

: নেপালে ভয়াবহ বন্যা ও আকস্মিক বন্যার ঘটনায় নিখোঁজ মানুষের সংখ্যা বেড়ে ১ হাজার ৯২৪ জনে পৌঁছেছে। নিখোঁজদের মধ্যে ৫১৭ জন বিদেশি নাগরিক রয়েছেন। তাদের উদ্ধারে দেশজুড়ে প্রায় ১৫ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি (এনডিআরআরএমএ) জানিয়েছে, দুর্গত এলাকাগুলোতে উদ্ধার ও অনুসন্ধান কার্য...

মহানবী (সা:)-এর অর্থনৈতিক জীবন

মহানবী (সা:)-এর অর্থনৈতিক জীবন

    মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বিশ্বমানবতার জন্য একটি পরিপূর্ণ আদর্শ জীবনব্যবস্থা প্রতিষ্ঠিত করেছেন। একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পূর্ণ নবুওয়ত জীবনে অর্থনৈতিক সেক্টরে যে অনুপম শিক্ষা ও আদর্শ রেখে গেছেন তার সংক্ষিপ্ত বিবরণ নিচে তুলে ধরা হলো। ইসলাম আগমনের পূর্বে আরবদেশে পোশাক শিল্প,...

যৌথসভা ডেকেছে বিএনপি

যৌথসভা ডেকেছে বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি যৌথসভার আয়োজন করেছে। দলীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। যৌথসভায় বিএনপির যুগ্ম মহাসচিবরা, ঢাকা মহানগর উত্তর ও দ...

মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় হাইকোর্টে মঙ্গলবার

মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় হাইকোর্টে মঙ্গলবার

মাগুরার চাঞ্চল্যকর আট বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় প্রধান আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর আইনি শুনানি সম্পন্ন হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ চূড়ান্ত শুনানি শেষে রায় ঘোষণার জন্য মঙ্গলবার দিন পুনর্নির্ধারণ করেন। আদালতে আসামি হ...

হাইকোর্টের রায় আজ: নুসরাত হত্যা মামলায় নজর সারা দেশের

হাইকোর্টের রায় আজ: নুসরাত হত্যা মামলায় নজর সারা দেশের
  বহুল আলোচিত নুসরাত জাহান হত্যা মামলায় ১৬ আসামির মৃত্যুদণ্ডের বিরুদ্ধে করা আপিল ও ডেথ রেফারেন্সের রায় আজ সোমবার ঘোষণা করবেন হাইকোর্ট। দেশের অন্যতম আলোচিত এ হত্যা মামলার চূড়ান্ত বিচারিক পর্বকে ঘিরে ফেনীর সোনাগাজীসহ সারাদেশের মানুষের দৃষ্টি এখন উচ্চ আদালতের দিকে। রায় ঘোষণাকে কেন্দ্র করে নিহত নুসরাতের পরিবারের নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সোনাগাজী এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। গত ২০ আগস্ট ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর দীর্ঘ শুনানি শেষে আদালত রায়ের জন্য ২৪ আগস্ট দিন নির্ধারণ করেন। নুসরাতের পরিবার জানিয়েছে, তারা উচ্চ আদালতের কাছ থেকে ন্যায়বিচার প্রত্যাশা করছে। একই সঙ্গে নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বহাল থাকবে বলেও তাদের আশা। ২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলার বিরুদ্ধে নুসরাত জাহানকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। ওই ঘটনায় মামলা দায়ের...
বিজ্ঞাপন - Footer