পশ্চিমবঙ্গের সাবেক ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার সাবেক ডেপুটি স্পিকার ও তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) সকালে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট এলাকায় একটি তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয়রা দলীয় কার্যালয়ের ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে। ওই নোটে আশিস বন্দ্যোপাধ্যায় দাবি করেন, তিনি সারাজীবন কোনো দুর্নীতি বা ঘুষের সঙ্গে জড়িত ছিলেন না। বিভিন্ন দুর্নীতির ঘটনায় তাকে অন্যায়ভাবে জড়ানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন। একই সঙ্গে রাজনীতিতে আসাকে নিজের জীবনের ভুল সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করে পরিবারের পরবর্তী প্রজন্মকে রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ দেন।
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ধ্রুব সাহার কাছে পরাজিত হওয়ার পর তিনি সক্রিয় রাজনীতি থেকে অনেকটাই দূরে সরে যান।
আশিস বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন পশ্চিমবঙ্গের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি রামপুরহাট আসন থেকে পাঁচবার বিধায়ক নির্বাচিত হন এবং ২০০১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ওই আসনের প্রতিনিধিত্ব করেন। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় স্কুলশিক্ষামন্ত্রী ও কৃষিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
সম্পর্কিত খবর
সবে শুরু, পথ এখনো অনেক বাকি
২৬ জুলাই ২০২৬জনপ্রিয় খবর
- 1 প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা (জাতীয়)
- 2 শৈলকুপায় খবরের কাগজের ২য় বর্ষপূর্তি পালিত (জাতীয়)
- 3 কালীগঞ্জে হত্যা চেষ্টা মামলার মূল হোতা কিশোর গ্যাংয়ের অমিত আটক (জাতীয়)
- 4 পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে নীলফামারীতে জামায়াতের মানববন্ধন (জাতীয়)
- 5 প্রযুক্তির নতুন জোয়ার: বাংলাদেশে আসছে উন্নত ৫জি সেবা (রাজনীতি)
- 6 ন্যায়ের পথে সাহসী যোদ্ধা — ময়মনসিংহের গর্ব ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম (জাতীয়)