তারিখ লোড হচ্ছে...

সবার আগে দেশ

নিরপেক্ষ নয়! আমরা সত্য ও ন্যায়ের পক্ষে

প্রচ্ছদ রাজনীতি জাতীয় আন্তজাতিক তথ্য প্রযুক্তি বিনোদন খেলাধুলা মিডিয়া আইন ও আদালত সারাদেশ
সর্বশেষ : ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা উপভোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সবে শুরু, পথ এখনো অনেক বাকি শৈলকুপায় খবরের কাগজের ২য় বর্ষপূর্তি পালিত (জাতীয়) কালীগঞ্জে হত্যা চেষ্টা মামলার মূল হোতা কিশোর গ্যাংয়ের অমিত আটক (জাতীয়) ন্যায়ের পথে সাহসী যোদ্ধা — ময়মনসিংহের গর্ব ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম (জাতীয়) নোয়াখালীর সোনাইমুড়ীতে মিনিবার ফুটবল মেগা ফাইনাল অনুষ্ঠিত (জাতীয়) পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে নীলফামারীতে জামায়াতের মানববন্ধন (জাতীয়) প্রযুক্তির নতুন জোয়ার: বাংলাদেশে আসছে উন্নত ৫জি সেবা (রাজনীতি)

নেপালে ভয়াবহ বন্যা: নিখোঁজ প্রায় ২ হাজার, উদ্ধার অভিযানে ১৫ হাজার নিরাপত্তাকর্মী

আন্তর্জাতিক ডেস্ক | ২৮ আগস্ট ২০২৬ | 35 বার পঠিত
শেয়ার করুন:
এখানে আপনার বিজ্ঞাপন প্রদর্শন করুন
নেপালে ভয়াবহ বন্যা: নিখোঁজ প্রায় ২ হাজার, উদ্ধার অভিযানে ১৫ হাজার নিরাপত্তাকর্মী

:

নেপালে ভয়াবহ বন্যা ও আকস্মিক বন্যার ঘটনায় নিখোঁজ মানুষের সংখ্যা বেড়ে ১ হাজার ৯২৪ জনে পৌঁছেছে। নিখোঁজদের মধ্যে ৫১৭ জন বিদেশি নাগরিক রয়েছেন। তাদের উদ্ধারে দেশজুড়ে প্রায় ১৫ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।

নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি (এনডিআরআরএমএ) জানিয়েছে, দুর্গত এলাকাগুলোতে উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম জোরদার করা হয়েছে। দুর্গম ও পার্বত্য অঞ্চলে হেলিকপ্টারসহ বিভিন্ন উদ্ধার সরঞ্জাম ব্যবহার করে নিখোঁজদের সন্ধানে অভিযান চালানো হচ্ছে।

তবে নিখোঁজের সংখ্যা নিয়ে নেপালের বিভিন্ন সরকারি সংস্থার তথ্যের মধ্যে কিছু পার্থক্য দেখা গেছে। এর আগে নেপাল পুলিশ ৫৭৫ জন বিদেশি নাগরিক নিখোঁজ থাকার তথ্য প্রকাশ করলেও পরে এনডিআরআরএমএ-এর সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে সেই সংখ্যা ৫১৭ জন উল্লেখ করা হয়।

সাম্প্রতিক বন্যায় নেপাল-চীন সীমান্তবর্তী পার্বত্য অঞ্চলসহ বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্গম ভূপ্রকৃতি এবং নতুন করে বন্যার আশঙ্কার কারণে উদ্ধার কার্যক্রম চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: বিবিসি

বিজ্ঞাপন - Footer