তারিখ লোড হচ্ছে...

সবার আগে দেশ

নিরপেক্ষ নয়! আমরা সত্য ও ন্যায়ের পক্ষে

প্রচ্ছদ রাজনীতি জাতীয় আন্তজাতিক তথ্য প্রযুক্তি বিনোদন খেলাধুলা মিডিয়া আইন ও আদালত সারাদেশ
সর্বশেষ : ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা উপভোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সবে শুরু, পথ এখনো অনেক বাকি শৈলকুপায় খবরের কাগজের ২য় বর্ষপূর্তি পালিত (জাতীয়) কালীগঞ্জে হত্যা চেষ্টা মামলার মূল হোতা কিশোর গ্যাংয়ের অমিত আটক (জাতীয়) ন্যায়ের পথে সাহসী যোদ্ধা — ময়মনসিংহের গর্ব ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম (জাতীয়) নোয়াখালীর সোনাইমুড়ীতে মিনিবার ফুটবল মেগা ফাইনাল অনুষ্ঠিত (জাতীয়) পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে নীলফামারীতে জামায়াতের মানববন্ধন (জাতীয়) প্রযুক্তির নতুন জোয়ার: বাংলাদেশে আসছে উন্নত ৫জি সেবা (রাজনীতি)

কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মাধবপুর উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি

ডেস্ক রিপোর্টঃ | ৩ সেপ্টেম্বর ২০২৬ | 87 বার পঠিত
শেয়ার করুন:
এখানে আপনার বিজ্ঞাপন প্রদর্শন করুন
কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মাধবপুর উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি

 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর উচ্চ বিদ্যালয়ের ৬ মাস মেয়াদি অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট। অনুমোদিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবুল হোসেন।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের বিদ্যালয় শাখা থেকে ২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা এক পত্রে এ তথ্য জানানো হয়। বোর্ডের নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ এর ধারা ৬৪ অনুযায়ী এ অ্যাডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে মোহাম্মদ আবুল হোসেন, অভিভাবক প্রতিনিধি হিসেবে সমরঞ্জন সিংহ এবং শিক্ষক প্রতিনিধি হিসেবে মনি লাল চৌবে দায়িত্ব পালন করবেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

মোহাম্মদ আবুল হোসেন বর্তমানে কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি সাংবাদিকতা ও গণমাধ্যমের সঙ্গেও দীর্ঘদিন যুক্ত রয়েছেন। তিনি দৈনিক দিনকাল পত্রিকার সাবেক সাংবাদিক এবং অনলাইন সংবাদমাধ্যম ‘সবার আগে দেশ’-এর প্রতিষ্ঠাতা ও প্রকাশক।

সিলেট শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মো. তারেক স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়েছে, পত্র ইস্যুর তারিখ থেকে পরবর্তী ৬ মাস পর্যন্ত এ অ্যাডহক কমিটি কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে বিদ্যালয়ের একটি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিয়মিত কমিটি গঠন না হলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও পত্রে উল্লেখ করা হয়েছে।

চেয়ারম্যানের আদেশক্রমে বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মো. তারেক এ অনুমোদনপত্র জারি করেন।

বিজ্ঞাপন - Footer