কমলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন শুধু আনুষ্ঠানিকতা কিংবা র্যালির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি; বরং শিক্ষকদের পেশাগত নিরাপত্তা, সামাজিক মর্যাদা এবং ভবিষ্যৎ প্রজন্ম গঠনে তাঁদের ভূমিকা নিয়ে গুরুত্বারোপ করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) ‘শিক্ষকদের পাশে: পেশা সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদারের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামূর রহিম বাবরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষাবিদ ও সুধীজন বক্তব্য রাখেন।
আলোচনায় বক্তারা বলেন, শিক্ষকরাই একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের কারিগর। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হলে শিক্ষকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও আর্থসামাজিক সুরক্ষা নিশ্চিত করা জরুরি। শিক্ষকদের সম্মানিত না করে একটি জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গঠন সম্ভব নয় বলেও তাঁরা মন্তব্য করেন।
সভায় আরও বলা হয়, সময়ের চাহিদা অনুযায়ী বৈষম্যহীন ও আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে শিক্ষক সমাজকে আরও শক্তিশালী ও সক্ষম করে তুলতে হবে। এ লক্ষ্যে শিক্ষকবান্ধব নীতি ও পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে কমলগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ায় মো. ফরিদ আহমদকে শিক্ষক সমিতির পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তাঁর এ অর্জনকে উপস্থিত শিক্ষকরা শিক্ষাক্ষেত্রে অনুকরণীয় উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
সম্পর্কিত খবর
শ্রীমঙ্গলে গাছে প্রাইভেটকারের ধাক্কা, প্রাণ গেল ৩ বছরের জায়ানের
১৮ অক্টোবর ২০২৬
শ্রীমঙ্গলে বইপড়া উৎসবের পর্দা নামল, পুরস্কৃত বিজয়ীরা
১০ অক্টোবর ২০২৬
শ্রীমঙ্গলে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
৮ অক্টোবর ২০২৬
মৌলভীবাজারে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২৫ অনুষ্ঠিত
৪ অক্টোবর ২০২৬জনপ্রিয় খবর
- 1 প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা (জাতীয়)
- 2 শৈলকুপায় খবরের কাগজের ২য় বর্ষপূর্তি পালিত (জাতীয়)
- 3 কালীগঞ্জে হত্যা চেষ্টা মামলার মূল হোতা কিশোর গ্যাংয়ের অমিত আটক (জাতীয়)
- 4 পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে নীলফামারীতে জামায়াতের মানববন্ধন (জাতীয়)
- 5 ন্যায়ের পথে সাহসী যোদ্ধা — ময়মনসিংহের গর্ব ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম (জাতীয়)
- 6 প্রযুক্তির নতুন জোয়ার: বাংলাদেশে আসছে উন্নত ৫জি সেবা (রাজনীতি)