তারিখ লোড হচ্ছে...

সবার আগে দেশ

নিরপেক্ষ নয়! আমরা সত্য ও ন্যায়ের পক্ষে

প্রচ্ছদ রাজনীতি জাতীয় আন্তজাতিক তথ্য প্রযুক্তি বিনোদন খেলাধুলা মিডিয়া আইন ও আদালত সারাদেশ
সর্বশেষ : ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা উপভোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সবে শুরু, পথ এখনো অনেক বাকি শৈলকুপায় খবরের কাগজের ২য় বর্ষপূর্তি পালিত (জাতীয়) কালীগঞ্জে হত্যা চেষ্টা মামলার মূল হোতা কিশোর গ্যাংয়ের অমিত আটক (জাতীয়) ন্যায়ের পথে সাহসী যোদ্ধা — ময়মনসিংহের গর্ব ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম (জাতীয়) নোয়াখালীর সোনাইমুড়ীতে মিনিবার ফুটবল মেগা ফাইনাল অনুষ্ঠিত (জাতীয়) পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে নীলফামারীতে জামায়াতের মানববন্ধন (জাতীয়) প্রযুক্তির নতুন জোয়ার: বাংলাদেশে আসছে উন্নত ৫জি সেবা (রাজনীতি)

স্থানীয় সরকার বিভাগের জরুরি নির্দেশনা, সব উপজেলায় চিঠি

অনলাইন ডেস্কঃ | ২৫ সেপ্টেম্বর ২০২৬ | 49 বার পঠিত
শেয়ার করুন:
এখানে আপনার বিজ্ঞাপন প্রদর্শন করুন
স্থানীয় সরকার বিভাগের জরুরি নির্দেশনা, সব উপজেলায় চিঠি

 

স্থানীয় সরকারের আওতাধীন সব স্থাপনা, হাট ও বাজারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। আগামী ৩১ জানুয়ারির মধ্যে এ কার্যক্রম বাস্তবায়নের জন্য দেশের সব উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে নির্দেশনা পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে প্রতিটি হাট ও বাজারের স্থায়ী শেড এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্মিত বিভিন্ন বাজারের চার ও পাঁচতলা ভবনের ছাদে আয়তন বিবেচনায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, উৎপাদিত বিদ্যুৎ থেকে নিজস্ব চাহিদা পূরণের পর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থাও নিতে হবে।

এ ছাড়া স্থানীয় সরকার বিভাগের অধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর স্থানীয়, জেলা ও উপজেলা পর্যায়ের প্রধান কার্যালয়সহ সংশ্লিষ্ট ভবনগুলোতে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে বুধবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, স্থানীয় সরকারের আওতাধীন ৬ হাজার ৫৪৪টি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এ প্রকল্প বাস্তবায়নে ৩৭০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকারের আওতাধীন পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, এলজিইডির বিভিন্ন দপ্তর, ওয়াসা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং দেশের বিভিন্ন হাট-বাজার ও গ্রোথ সেন্টার মিলিয়ে মোট ৬ হাজার ৫৪৪টি প্রতিষ্ঠানে সোলার প্যানেল স্থাপন করা হবে।

তিনি আরও জানান, এসব প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের মাধ্যমে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ইতোমধ্যে পৃথক নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন - Footer