বৈদ্যুতিক তারে শক খেয়ে শ্রীমঙ্গলে সোনালী হনুমানের মৃত্যু
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আমরইলছড়া চা বাগানে বৈদ্যুতিক তারে শক খেয়ে একটি সোনালী হনুমানের মৃত্যু হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি সোনালী হনুমান বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। পরে বাগানের শ্রমিক ও স্থানীয়রা বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করেন।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে আহত হনুমানটিকে উদ্ধার করেন। পরে দ্রুত চিকিৎসার জন্য শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা শুরুর আগেই হনুমানটি মারা যায়।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বিষয়টি নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক তারে শক খেয়ে গুরুতর আহত হওয়ায় সোনালী হনুমানটিকে বাঁচানো সম্ভব হয়নি।
পরে মৃত সোনালী হনুমানটি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, সোনালী হনুমান বাংলাদেশের বিপন্ন বন্যপ্রাণীগুলোর অন্যতম। বনাঞ্চল সংলগ্ন এলাকায় বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বন্যপ্রাণীর হতাহতের ঘটনা মাঝেমধ্যেই ঘটছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সম্পর্কিত খবর
শ্রীমঙ্গলে গাছে প্রাইভেটকারের ধাক্কা, প্রাণ গেল ৩ বছরের জায়ানের
১৮ অক্টোবর ২০২৬
শ্রীমঙ্গলে বইপড়া উৎসবের পর্দা নামল, পুরস্কৃত বিজয়ীরা
১০ অক্টোবর ২০২৬
শ্রীমঙ্গলে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
৮ অক্টোবর ২০২৬
কমলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
৫ অক্টোবর ২০২৬জনপ্রিয় খবর
- 1 প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা (জাতীয়)
- 2 শৈলকুপায় খবরের কাগজের ২য় বর্ষপূর্তি পালিত (জাতীয়)
- 3 কালীগঞ্জে হত্যা চেষ্টা মামলার মূল হোতা কিশোর গ্যাংয়ের অমিত আটক (জাতীয়)
- 4 পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে নীলফামারীতে জামায়াতের মানববন্ধন (জাতীয়)
- 5 ন্যায়ের পথে সাহসী যোদ্ধা — ময়মনসিংহের গর্ব ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম (জাতীয়)
- 6 প্রযুক্তির নতুন জোয়ার: বাংলাদেশে আসছে উন্নত ৫জি সেবা (রাজনীতি)