শ্রীমঙ্গলে গাছে প্রাইভেটকারের ধাক্কা, প্রাণ গেল ৩ বছরের জায়ানের
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা খেয়েছে একটি প্রাইভেটকার। এতে জায়ান নামে তিন বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা, আট বছর বয়সী ভাই ও ৭০ বছর বয়সী দাদি গুরুতর আহত হয়েছেন।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে শ্রীমঙ্গল উপজেলার মতিগঞ্জ বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জায়ান মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট এলাকার বাসিন্দা আব্দুল মুহিত দিপুর ছেলে। দুর্ঘটনায় আহতরা হলেন তার বাবা আব্দুল মুহিত দিপু, ভাই আয়ান ও দাদি শামছুন নাহার।
স্থানীয় লোকজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুরে মতিগঞ্জ বাজার এলাকায় একটি মোটরসাইকেলকে পাশ কাটানোর সময় প্রাইভেটকারটির নিয়ন্ত্রণ হারান চালক। একপর্যায়ে গাড়িটি সড়কের পাশের একটি গাছে সজোরে ধাক্কা খায়। এতে গাড়িতে থাকা একই পরিবারের চারজন গুরুতর আহত হন।
খবর পেয়ে শ্রীমঙ্গল উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। পরে তাদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সবাইকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে শিশু জায়ানের অবস্থা আশঙ্কাজনক ছিল।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় শামছুন নাহারের দুই পা এবং আয়ানের এক পা ভেঙে গেছে। শিশুটির বাবা আব্দুল মুহিত দিপুর বুক ও মাথায় গুরুতর আঘাত লেগেছে।
শ্রীমঙ্গল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সম্পর্কিত খবর
শ্রীমঙ্গলে বইপড়া উৎসবের পর্দা নামল, পুরস্কৃত বিজয়ীরা
১০ অক্টোবর ২০২৬
শ্রীমঙ্গলে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
৮ অক্টোবর ২০২৬
কমলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
৫ অক্টোবর ২০২৬
মৌলভীবাজারে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২৫ অনুষ্ঠিত
৪ অক্টোবর ২০২৬জনপ্রিয় খবর
- 1 প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা (জাতীয়)
- 2 শৈলকুপায় খবরের কাগজের ২য় বর্ষপূর্তি পালিত (জাতীয়)
- 3 কালীগঞ্জে হত্যা চেষ্টা মামলার মূল হোতা কিশোর গ্যাংয়ের অমিত আটক (জাতীয়)
- 4 পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে নীলফামারীতে জামায়াতের মানববন্ধন (জাতীয়)
- 5 ন্যায়ের পথে সাহসী যোদ্ধা — ময়মনসিংহের গর্ব ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম (জাতীয়)
- 6 প্রযুক্তির নতুন জোয়ার: বাংলাদেশে আসছে উন্নত ৫জি সেবা (রাজনীতি)