তারিখ লোড হচ্ছে...

সবার আগে দেশ

নিরপেক্ষ নয়! আমরা সত্য ও ন্যায়ের পক্ষে

প্রচ্ছদ রাজনীতি জাতীয় আন্তজাতিক তথ্য প্রযুক্তি বিনোদন খেলাধুলা মিডিয়া আইন ও আদালত সারাদেশ
সর্বশেষ : ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা উপভোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সবে শুরু, পথ এখনো অনেক বাকি শৈলকুপায় খবরের কাগজের ২য় বর্ষপূর্তি পালিত (জাতীয়) কালীগঞ্জে হত্যা চেষ্টা মামলার মূল হোতা কিশোর গ্যাংয়ের অমিত আটক (জাতীয়) ন্যায়ের পথে সাহসী যোদ্ধা — ময়মনসিংহের গর্ব ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম (জাতীয়) নোয়াখালীর সোনাইমুড়ীতে মিনিবার ফুটবল মেগা ফাইনাল অনুষ্ঠিত (জাতীয়) পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে নীলফামারীতে জামায়াতের মানববন্ধন (জাতীয়) প্রযুক্তির নতুন জোয়ার: বাংলাদেশে আসছে উন্নত ৫জি সেবা (রাজনীতি)

ভিসা অটো ক্যান্সেল : নবায়নের জন্য ৪১৭ জনের তা‌লিকা গেল আমিরাতে

ডেস্ক রিপোর্ট | ৩০ জুলাই ২০২৬ | 53 বার পঠিত
শেয়ার করুন:
এখানে আপনার বিজ্ঞাপন প্রদর্শন করুন
ভিসা অটো ক্যান্সেল : নবায়নের জন্য ৪১৭ জনের তা‌লিকা গেল আমিরাতে
 
 
ডেস্ক রিপোর্টঃ একাধিক কারনে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত ৬২৬ বাংলাদেশির ভিসা অটো বাতিল হয়েছে। এর মধ্যে বাংলাদেশ সরকার ৪১৭ জনের ভিসা নবায়নের জন্য আমিরাত কর্তৃপক্ষকে পাঠিয়েছে, বাকিদের বিষয়েও কাজ চলছে। এই ইস্যূতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাসে আলাদা হটলাইন বা জরুরি সহায়তা সেবা খোলা হচ্ছে। 
 
বৃহস্পতিবার (৩০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক (নুর)। 
 
আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, গণমাধ্যমে আসা ৫,০০০ বাংলাদেশির ভিসা ক্যানসেল হওয়ার তথ্যটি সঠিক নয়। আন্তঃমন্ত্রণালয় বৈঠকের তথ্য ও দূতাবাস সূত্র অনুযায়ী, এখন পর্যন্ত ৬২৬ জন বাংলাদেশির ভিসা 'অটো-ক্যানসেল' হয়েছে। এটি শুধু বাংলাদেশিদের ক্ষেত্রেই ঘটেনি; নেপাল, পাকিস্তান, মিসর ও ফিলিপাইনসহ বিভিন্ন দেশের নাগরিকদের ক্ষেত্রেও ভিসা অটো বাতিলের ঘটনা ঘটেছে। এই ৬২৬ জনের মধ্যে ৪১৭ জনের ডেটা বা তালিকা ইতোমধ্যে ইউএই (সংযুক্ত আরব আমিরাত) সরকারের কাছে ভিসা নবায়নের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। বাকিদের তথ্যও পর্যায়ক্রমে পাঠানো হচ্ছে। চাকরিচ্যুত হওয়ার কারণে ভিসা বাতিল হলে নিয়োগকারী প্রতিষ্ঠানেরও কিছু দায়িত্ব থাকে। আমাদের দূতাবাস সরাসরি প্রতিষ্ঠানগুলোর সাথে সমন্বয় ও যোগাযোগ চালিয়ে যাচ্ছে। 
 
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক (নুর) বলেন, প্রবাসীদের জন্য নিজ নিজ দেশের ও গন্তব্য দেশের আইন মেনে চলা জরুরি। ফেসবুকে কোনো সংবেদনশীল বিষয় বা রাজনীতি নিয়ে বিতর্কিত পোস্ট দেওয়া ও অস্থিতিশীল কর্মকাণ্ডে যুক্ত হওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। জাল বা ভুয়া নথিপত্র ব্যবহার করলে পুরো দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এবং যারা বৈধ উপায়ে কাজ করতে যেতে চান, তাদের পথও কঠিন হয়ে দাঁড়ায়। 
 
তিনি আরও বলেন, ২০১৩ সালের অভিবাসন আইন সংশোধন করার উদ্যোগ নেওয়া হচ্ছে। ভুয়া তথ্য বা কাগজ জমা দিলে ৭ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধানসহ জালিয়াতির সাথে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রবাসীরা বিদেশে যাওয়ার ক্ষেত্রে কোন বিষয়গুলো একদমই করতে পারবেন না, তা পয়েন্ট আকারে লিপিবদ্ধ করে পত্রিকা, ওয়েবসাইট ও অন্যান্য মাধ্যমে সতর্কতামূলক নির্দেশনা আকারে দ্রুত প্রকাশ করা হবে। 
 
নুরুল হক নুর বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাসে আলাদা হটলাইন বা জরুরি সহায়তা সেবা খোলা হচ্ছে। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ থেকে বিদেশে যাওয়ার খরচ অনেক বেশি। এই ব্যয় কমাতে এবং দালাল চক্রের প্রতারণা রুখতে মন্ত্রণালয় সমন্বিত কাজ শুরু করেছে। অবৈধ অভিবাসন ও মানব পাচার রোধে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবারের মতো একটি স্বতন্ত্র 'মাইগ্রেশন উইং' গঠন করা হয়েছে। 

 

বিজ্ঞাপন - Footer