প্রতিমন্ত্রীকে ঘিরে ভাইরাল ভিডিওর সঙ্গে ছবি জুড়ে অপপ্রচার, তরুণীর অভিযোগ
সামাজিক যোগাযোগমাধ্যমে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে ঘিরে ভাইরাল হওয়া একটি ভিডিওর সঙ্গে নিজের ছবি জুড়ে মিথ্যা তথ্য প্রচার এবং চরিত্রহননের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন পঞ্চগড়ের তরুণী রাহেমীন মারিয়া এলিন।
শুক্রবার বিকেলে পঞ্চগড় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে রাহেমীন মারিয়া এলিন জানান, তিনি মকবুলার রহমান সরকারি কলেজের বিএসএস শেষ বর্ষের শিক্ষার্থী। পারিবারিক পরিচয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ‘মারিয়া সরকার’ নাম ব্যবহার করেন।
তিনি বলেন, নির্বাচনের বেশ কয়েক মাস আগে একটি সামাজিক সংগঠনের কর্মসূচি নিয়ে আলোচনার সময় প্রতিমন্ত্রীর সঙ্গে একটি রেস্টুরেন্টে ছবি তুলেছিলেন। সম্প্রতি ছড়ানো একটি অশ্লীল ভিডিওর সঙ্গে সেই পুরোনো ছবিটি যুক্ত করে বিভিন্ন ফেসবুক পেজে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।
এলিন স্পষ্ট করে বলেন, ভাইরাল হওয়া ভিডিওতে থাকা নারী তিনি নন। তবুও তাঁর ছবি ব্যবহার করে তাঁকে ভিন্ন পরিচয়ে উপস্থাপন করা হচ্ছে, যা তাঁর ব্যক্তিগত ও সামাজিক জীবনে মারাত্মক প্রভাব ফেলেছে। উপস্থাপনার কাজের সূত্রে বিভিন্ন ব্যক্তির সঙ্গে তাঁর ছবি থাকলেও তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। কে বা কারা তাঁর ফেসবুক থেকে পুরোনো ছবিটি সংরক্ষণ করে এই অপপ্রচারের কাজে ব্যবহার করেছে।
তিনি আরও অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তাঁকে হিন্দু তরুণী হিসেবে পরিচয় দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। মা-বাবা মারা যাওয়ার পর অনেক কষ্ট করে লেখাপড়া ও ক্যারিয়ার গড়ে তুলছেন উল্লেখ করে তিনি বলেন, এই অপপ্রচারের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। ভাইরাল ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি দিয়ে তৈরি হতে পারে বলেও তিনি ধারণা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে এলিন জানান, গত বছর রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর নামে অপপ্রচার চালানো হয়েছে। এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার এবং সম্মানহানির বিচার দাবি করেন তিনি।
সম্পর্কিত খবর
সেপ্টেম্বরে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমল ১৩ টাকা
২ সেপ্টেম্বর ২০২৬
নতুন দায়িত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির
৩০ আগস্ট ২০২৬জনপ্রিয় খবর
- 1 প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা (জাতীয়)
- 2 শৈলকুপায় খবরের কাগজের ২য় বর্ষপূর্তি পালিত (জাতীয়)
- 3 কালীগঞ্জে হত্যা চেষ্টা মামলার মূল হোতা কিশোর গ্যাংয়ের অমিত আটক (জাতীয়)
- 4 পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে নীলফামারীতে জামায়াতের মানববন্ধন (জাতীয়)
- 5 প্রযুক্তির নতুন জোয়ার: বাংলাদেশে আসছে উন্নত ৫জি সেবা (রাজনীতি)
- 6 ন্যায়ের পথে সাহসী যোদ্ধা — ময়মনসিংহের গর্ব ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম (জাতীয়)