তারিখ লোড হচ্ছে...

সবার আগে দেশ

নিরপেক্ষ নয়! আমরা সত্য ও ন্যায়ের পক্ষে

প্রচ্ছদ রাজনীতি জাতীয় আন্তজাতিক তথ্য প্রযুক্তি বিনোদন খেলাধুলা মিডিয়া আইন ও আদালত সারাদেশ
সর্বশেষ : ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা উপভোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সবে শুরু, পথ এখনো অনেক বাকি শৈলকুপায় খবরের কাগজের ২য় বর্ষপূর্তি পালিত (জাতীয়) কালীগঞ্জে হত্যা চেষ্টা মামলার মূল হোতা কিশোর গ্যাংয়ের অমিত আটক (জাতীয়) ন্যায়ের পথে সাহসী যোদ্ধা — ময়মনসিংহের গর্ব ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম (জাতীয়) নোয়াখালীর সোনাইমুড়ীতে মিনিবার ফুটবল মেগা ফাইনাল অনুষ্ঠিত (জাতীয়) পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে নীলফামারীতে জামায়াতের মানববন্ধন (জাতীয়) প্রযুক্তির নতুন জোয়ার: বাংলাদেশে আসছে উন্নত ৫জি সেবা (রাজনীতি)

শ্রীমঙ্গল রেলস্টেশন পরিদর্শনে মন্ত্রী, রেলসেবা আধুনিকায়নের আশ্বাস

ডেস্ক রিপোর্টঃ | ১ আগস্ট ২০২৬ | 86 বার পঠিত
শেয়ার করুন:
এখানে আপনার বিজ্ঞাপন প্রদর্শন করুন
শ্রীমঙ্গল রেলস্টেশন পরিদর্শনে মন্ত্রী, রেলসেবা আধুনিকায়নের আশ্বাস

 

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সরকার রেল বিভাগকে আরও আধুনিক, গতিশীল ও জনবান্ধব করতে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি জানান, জনগণের স্বার্থে ঢাকা-সিলেট রেলপথের উন্নয়ন এবং যাত্রীসেবার মান বৃদ্ধির বিষয়ে সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে।

শনিবার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন আকস্মিক পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি স্টেশনের যাত্রী বিশ্রামাগার, টয়লেট, পরিচ্ছন্নতা ব্যবস্থা ও বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন।

মন্ত্রী বলেন, “ঢাকা-সিলেট রেললাইনটি দীর্ঘদিনের পুরোনো। সাধারণ মানুষের যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যময় করতে এবং রেলের সেবার গুণগত মান বৃদ্ধি করতে কী ধরনের উন্নয়ন প্রয়োজন, তা আমরা পর্যালোচনা করছি।”

পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. আফজাল হোসেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদার, পরিকল্পনা কমিশনের সদস্য কবির আহমদ এবং মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপন।

সিলেট বিভাগে পর্যটকদের জন্য নতুন ট্রেন চালুর বিষয়ে মন্ত্রী বলেন, “আমাদের সরকারের বয়স অল্পদিন। কিছুটা সময় দিন। জনগণের প্রয়োজনীয় বিষয়গুলো আমরা নিজ দায়িত্বেই বাস্তবায়নের উদ্যোগ নেব।”

পরিদর্শনের সময় তিনি স্টেশনের পরিচ্ছন্নতা, টয়লেটের মানোন্নয়নসহ বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট রেলওয়ে কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপন জানান, সিলেট অঞ্চলের রেলব্যবস্থার আধুনিকায়ন, সম্প্রসারণ এবং যাত্রীসেবার মান যাচাই করতেই মন্ত্রীর এ পরিদর্শন। তিনি বলেন, এর আগে মন্ত্রী সায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনও পরিদর্শন করেছেন। এছাড়া সিলেটের জাফলং পর্যন্ত রেললাইন সম্প্রসারণের সম্ভাবনা পর্যালোচনার জন্যও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সফর করছেন।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. শাখাওয়াত হোসেন বলেন, শ্রীমঙ্গল স্টেশন সিলেট বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ রেলস্টেশন এবং প্রতিদিন এখানে বিপুলসংখ্যক পর্যটকের আগমন ঘটে। তবে যাত্রীদের তুলনায় আসন সংখ্যা, বিশ্রামাগার ও বসার বেঞ্চের সংখ্যা অপর্যাপ্ত। এসব সুবিধা বাড়ানো জরুরি বলে তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন - Footer