সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বিভাগ এসব তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো গ্রাহক অতিরিক্ত বিদ্যুৎ বিল পেয়েছেন বলে মনে করলে প্রয়োজনীয় প্রমাণপত্রসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারবেন। অভিযোগ পাওয়ার পর তা গুরুত্বের সঙ্গে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিদ্যুৎ বিভাগ আরও জানায়, কোনো ধরনের প্রমাণ ছাড়াই অতিরিক্ত বিদ্যুৎ বিলের নামে মিথ্যা তথ্য প্রচার বা অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া, যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।