তারিখ লোড হচ্ছে...

সবার আগে দেশ

নিরপেক্ষ নয়! আমরা সত্য ও ন্যায়ের পক্ষে

প্রচ্ছদ রাজনীতি জাতীয় আন্তজাতিক তথ্য প্রযুক্তি বিনোদন খেলাধুলা মিডিয়া আইন ও আদালত সারাদেশ
সর্বশেষ : ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা উপভোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সবে শুরু, পথ এখনো অনেক বাকি শৈলকুপায় খবরের কাগজের ২য় বর্ষপূর্তি পালিত (জাতীয়) কালীগঞ্জে হত্যা চেষ্টা মামলার মূল হোতা কিশোর গ্যাংয়ের অমিত আটক (জাতীয়) ন্যায়ের পথে সাহসী যোদ্ধা — ময়মনসিংহের গর্ব ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম (জাতীয়) নোয়াখালীর সোনাইমুড়ীতে মিনিবার ফুটবল মেগা ফাইনাল অনুষ্ঠিত (জাতীয়) পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে নীলফামারীতে জামায়াতের মানববন্ধন (জাতীয়) প্রযুক্তির নতুন জোয়ার: বাংলাদেশে আসছে উন্নত ৫জি সেবা (রাজনীতি)

গোপালগঞ্জে আ. লীগের ৪১ নেতার পদত্যাগ

অনলাইন ডেস্ক : | ৪ আগস্ট ২০২৬ | 87 বার পঠিত
শেয়ার করুন:
এখানে আপনার বিজ্ঞাপন প্রদর্শন করুন
গোপালগঞ্জে আ. লীগের ৪১ নেতার পদত্যাগ
 
 
গোপালগঞ্জ মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৪১ জন নেতা একযোগে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান ফরিদ মুন্সীর নেতৃত্বে এই নেতারা দলের সাংগঠনিক পদ এবং প্রাথমিক সদস্যপদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন।
 
গত সোমবার (৩ আগস্ট) রাত ৮টায় গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মফিজুর রহমান ফরিদ মুন্সী। লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে তিনি এবং তার সঙ্গে থাকা অন্যান্য নেতৃবৃন্দ আওয়ামী লীগের সাংগঠনিক দায়িত্ব ও সব ধরনের রাজনৈতিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছেন।
 
 
লিখিত বক্তব্যে আরও জানানো হয়, দীর্ঘদিন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালনের পর ৩ আগস্ট থেকে তিনি এবং তার সঙ্গে পদত্যাগকারী নেতারা দলের কোনো রাজনৈতিক বা সাংগঠনিক কর্মকাণ্ডে আর সম্পৃক্ত থাকবেন না। এই সিদ্ধান্ত সম্পূর্ণ তাদের নিজস্ব বিবেচনা থেকে নেওয়া হয়েছে জানিয়ে সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি সম্মানের সঙ্গে গ্রহণ করার আহ্বান জানান তিনি।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত অন্যান্য নেতারাও আওয়ামী লীগের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে নিজেদের প্রত্যাহারের ঘোষণা দেন। এ সময় স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
 
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক এলাকা হিসেবে পরিচিত। এমন একটি অঞ্চলে ইউনিয়ন সভাপতি ও উপজেলা কমিটির সহ-সভাপতির নেতৃত্বে একসঙ্গে ৪১ জন নেতার পদত্যাগের বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে পদত্যাগকারী নেতারা তাদের ঘোষণায় নতুন কোনো রাজনৈতিক দলে যোগদান বা ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা সম্পর্কে সুনির্দিষ্ট কোনো মন্তব্য করেননি।
 
পদত্যাগকারী ৪১ নেতার মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন, মফিজুর রহমান ফরিদ মুন্সী, সাইদুল ইসলাম সাবু, আবু জারা কাজী, কামরুল মুন্সী, রক্তন, মানিক মুন্সী, সজীব মুন্সী, মোজাফ্ফর হোসেন, আসাদুজ্জামান মন্টু, রফিক শেখ, শাহাবুদ্দিন শেখ, আবুবকর মুন্সী, শেখ আজগর, বাদল শেখ, রিপন শেখ, হান্নান কাজী, আব্দুল হাই শেখ, জিন্নাত শেখ, আনিস শেখ, জাকের আলী, তৈয়বুর, শহীদ শেখ, আশরাফ আলী, রুহুল আমিন, টিটুল মুন্সী, সোলেমান ফকির, ফিরোজ ফকির,0 লাইকোজ্জামান জামান, আলাল মুন্সী, বাবুল হোসেন, মনির মুন্সী, ওহিদুজ্জামান, ফরিদ শেখ, ওহিদ গাজী, লঞ্জুর অস্কার, আবুল হাসান ঝন্টু মুন্সী, আমিনুল ইসলাম, রুকু মিয়া, সাকায়েত লস্কর এবং খায়ের মোল্লা।
 

 

বিজ্ঞাপন - Footer