তারিখ লোড হচ্ছে...

সবার আগে দেশ

নিরপেক্ষ নয়! আমরা সত্য ও ন্যায়ের পক্ষে

প্রচ্ছদ রাজনীতি জাতীয় আন্তজাতিক তথ্য প্রযুক্তি বিনোদন খেলাধুলা মিডিয়া আইন ও আদালত সারাদেশ
সর্বশেষ : ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা উপভোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সবে শুরু, পথ এখনো অনেক বাকি শৈলকুপায় খবরের কাগজের ২য় বর্ষপূর্তি পালিত (জাতীয়) কালীগঞ্জে হত্যা চেষ্টা মামলার মূল হোতা কিশোর গ্যাংয়ের অমিত আটক (জাতীয়) ন্যায়ের পথে সাহসী যোদ্ধা — ময়মনসিংহের গর্ব ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম (জাতীয়) নোয়াখালীর সোনাইমুড়ীতে মিনিবার ফুটবল মেগা ফাইনাল অনুষ্ঠিত (জাতীয়) পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে নীলফামারীতে জামায়াতের মানববন্ধন (জাতীয়) প্রযুক্তির নতুন জোয়ার: বাংলাদেশে আসছে উন্নত ৫জি সেবা (রাজনীতি)

সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ জন

অনলাইন ডেস্কঃ | ৮ আগস্ট ২০২৬ | 69 বার পঠিত
শেয়ার করুন:
এখানে আপনার বিজ্ঞাপন প্রদর্শন করুন
সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ জন

 

দেশে গত সাড়ে ছয় বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫ হাজার ৭১২ জন নিহত এবং ১৪ হাজার ১৪৩ জন আহত হয়েছেন। ২০২০ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত সময়ে ১৬ হাজার ৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনার তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।

শনিবার (৮ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, ২০২৫ সালে মোটরসাইকেল দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা ছিল সবচেয়ে বেশি। ওই বছরে ৩ হাজার ২৯টি দুর্ঘটনায় ২ হাজার ৬৭১ জন নিহত হন। চলতি বছরের জুলাই পর্যন্ত ১ হাজার ৩১১টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ১৭৭ জন।

প্রতিবেদনে বলা হয়, মোট দুর্ঘটনার ৩৯ দশমিক ৩০ শতাংশ ঘটেছে মোটরসাইকেলে ভারী যানবাহনের ধাক্কায়। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে ৩৪ দশমিক ২১ শতাংশ এবং মুখোমুখি সংঘর্ষে ২২ দশমিক ৮ শতাংশ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার জন্য দায়ী যানবাহনের মধ্যে পণ্যবাহী যানবাহনের অংশ সবচেয়ে বেশি, যা মোট দুর্ঘটনার ৪০ দশমিক ৩৪ শতাংশ।

সড়কের ধরন অনুযায়ী সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে আঞ্চলিক সড়কে। মোট দুর্ঘটনার ৪১ দশমিক ৬৩ শতাংশ আঞ্চলিক সড়কে, ২৯ দশমিক ৭১ শতাংশ জাতীয় মহাসড়কে, ১৬ দশমিক ৪৭ শতাংশ শহরের সড়কে এবং ১২ দশমিক ১৮ শতাংশ গ্রামীণ সড়কে সংঘটিত হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মোটরসাইকেল দুর্ঘটনায় হতাহতদের ৫৮ শতাংশের বয়স ১৩ থেকে ৩৫ বছরের মধ্যে। কিশোর ও যুবকদের বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো, ট্রাফিক আইন অমান্য, দুর্বল আইন প্রয়োগ, ত্রুটিপূর্ণ সড়ক অবকাঠামো এবং নিরাপদ গণপরিবহনের অভাবকে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছে, মানসম্পন্ন হেলমেট ব্যবহারে দুর্ঘটনায় মৃত্যুর ঝুঁকি প্রায় ৪৮ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। মোটরসাইকেল দুর্ঘটনা ও প্রাণহানি কমাতে নিরাপত্তা প্রযুক্তির ব্যবহার, মানসম্মত হেলমেট বাধ্যতামূলক করা, ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ, সচেতনতামূলক প্রচারণা জোরদার এবং নিরাপদ সড়ক অবকাঠামো নির্মাণসহ আট দফা সুপারিশ করেছে সংস্থাটি।

রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন - Footer