তারিখ লোড হচ্ছে...

সবার আগে দেশ

নিরপেক্ষ নয়! আমরা সত্য ও ন্যায়ের পক্ষে

প্রচ্ছদ রাজনীতি জাতীয় আন্তজাতিক তথ্য প্রযুক্তি বিনোদন খেলাধুলা মিডিয়া আইন ও আদালত সারাদেশ
সর্বশেষ : ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা উপভোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সবে শুরু, পথ এখনো অনেক বাকি শৈলকুপায় খবরের কাগজের ২য় বর্ষপূর্তি পালিত (জাতীয়) কালীগঞ্জে হত্যা চেষ্টা মামলার মূল হোতা কিশোর গ্যাংয়ের অমিত আটক (জাতীয়) ন্যায়ের পথে সাহসী যোদ্ধা — ময়মনসিংহের গর্ব ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম (জাতীয়) নোয়াখালীর সোনাইমুড়ীতে মিনিবার ফুটবল মেগা ফাইনাল অনুষ্ঠিত (জাতীয়) পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে নীলফামারীতে জামায়াতের মানববন্ধন (জাতীয়) প্রযুক্তির নতুন জোয়ার: বাংলাদেশে আসছে উন্নত ৫জি সেবা (রাজনীতি)

যুক্তরাজ্য ও তুরস্ক সফর শেষে কমলগঞ্জে এমপি হাজী মুজিবকে নাগরিক সংবর্ধনা

মৌলভীবাজার (জেলা ) প্রতিনিধি: | ৮ আগস্ট ২০২৬ | 572 বার পঠিত
শেয়ার করুন:
এখানে আপনার বিজ্ঞাপন প্রদর্শন করুন
যুক্তরাজ্য ও তুরস্ক সফর শেষে কমলগঞ্জে এমপি হাজী মুজিবকে নাগরিক সংবর্ধনা

যুক্তরাজ্য ও তুরস্ক সফর শেষে নিজ নির্বাচনী এলাকা কমলগঞ্জে ফিরে ব্যাপক গণসংবর্ধনায় সিক্ত হয়েছেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কয়েকশ’ মোটরসাইকেলের শোভাযাত্রা এবং সর্বস্তরের নাগরিকদের অংশগ্রহণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান জনসমাগমে পরিণত হয়।

শনিবার (৮ আগস্ট) বিকেলে কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েকশ’ মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা ফুলবাড়িয়া চা-বাগান সড়কে জড়ো হন। পরে তারা সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরীকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রাসহ উপজেলা সদরে নিয়ে আসেন। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এরপর কমলগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে সর্বস্তরের নাগরিকদের উদ্যোগে এক গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য দুরূদ আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ মুজিবুর রহমান চৌধুরী বলেন, “লন্ডন কিংবা কমলগঞ্জে আমাকে যে সম্মান দেওয়া হয়েছে, তার প্রকৃত দাবিদার আমি নই,এই এলাকার মানুষ। আপনাদের ভোট, সমর্থন ও ভালোবাসার কারণেই আমি আজ সংসদ সদস্য। নির্বাচনের সময় দেশ-বিদেশে অবস্থানরত অসংখ্য মানুষ আমার পাশে দাঁড়িয়েছেন। যুক্তরাজ্যে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়েছিলাম। কিন্তু জনগণের এই ভালোবাসা ও আস্থা আমাকে আরও বেশি দায়িত্বশীল করেছে।”

তিনি বলেন, “রাজনীতি আমার কাছে ক্ষমতার বিষয় নয়, মানুষের সেবা করার একটি সুযোগ। কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অবকাঠামোগত অগ্রগতির জন্য আমি আন্তরিকভাবে কাজ করে যাব। জনগণের প্রত্যাশা পূরণই হবে আমার প্রধান অঙ্গীকার।”

অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন - Footer