তারিখ লোড হচ্ছে...

সবার আগে দেশ

নিরপেক্ষ নয়! আমরা সত্য ও ন্যায়ের পক্ষে

প্রচ্ছদ রাজনীতি জাতীয় আন্তজাতিক তথ্য প্রযুক্তি বিনোদন খেলাধুলা মিডিয়া আইন ও আদালত সারাদেশ
সর্বশেষ : ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা উপভোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সবে শুরু, পথ এখনো অনেক বাকি শৈলকুপায় খবরের কাগজের ২য় বর্ষপূর্তি পালিত (জাতীয়) কালীগঞ্জে হত্যা চেষ্টা মামলার মূল হোতা কিশোর গ্যাংয়ের অমিত আটক (জাতীয়) ন্যায়ের পথে সাহসী যোদ্ধা — ময়মনসিংহের গর্ব ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম (জাতীয়) নোয়াখালীর সোনাইমুড়ীতে মিনিবার ফুটবল মেগা ফাইনাল অনুষ্ঠিত (জাতীয়) পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে নীলফামারীতে জামায়াতের মানববন্ধন (জাতীয়) প্রযুক্তির নতুন জোয়ার: বাংলাদেশে আসছে উন্নত ৫জি সেবা (রাজনীতি)

রাষ্ট্রপতি নির্বাচন: আজই চূড়ান্ত হবে প্রার্থীদের তালিকা

নিজস্ব প্রতিবেদক | ১৮ আগস্ট ২০২৬ | 51 বার পঠিত
শেয়ার করুন:
এখানে আপনার বিজ্ঞাপন প্রদর্শন করুন
রাষ্ট্রপতি নির্বাচন: আজই চূড়ান্ত হবে প্রার্থীদের তালিকা

 

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টা। নির্ধারিত সময়ের মধ্যে বৈধ প্রার্থীরা চাইলে তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। সময় শেষ হওয়ার পর নির্বাচন কমিশন (ইসি) চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করবে।

বর্তমানে রাষ্ট্রপতি পদে দুইজন প্রার্থী রয়েছেন। বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মনোনয়নপত্রের প্রস্তাবক ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান এবং সমর্থক গয়েশ্বর চন্দ্র রায়।

অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। তার মনোনয়নপত্রের প্রস্তাবক ছিলেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা ডা. শফিকুর রহমান এবং সমর্থক নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা আবদুল্লাহ আল আমিন।

গত রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দুই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। আজ বিকেল ৪টার মধ্যে কেউ প্রার্থিতা প্রত্যাহার না করলে আগামী বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সেদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। সংসদ সদস্যরা ব্যালট পেপারে ভোট প্রদান করে নির্ধারিত ব্যালট বাক্সে তা জমা দেবেন। ভোটগ্রহণ শেষে বিকেল ৫টায় ভোট গণনা শুরু হবে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, মোট ৩৪৯টি ব্যালটের মধ্যে বৈধ ভোটের সংখ্যা এবং প্রার্থীদের প্রাপ্ত ভোটের ফলাফল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। পরে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। তার পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন। এর ধারাবাহিকতায় ২০ আগস্ট ভোটগ্রহণের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করা হয়।

আজ প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পরই রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত চিত্র স্পষ্ট হবে।

বিজ্ঞাপন - Footer