ট্রেনের অপেক্ষায় বইয়ের সঙ্গ, শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্নারে নতুন বই সংযোজন
ট্রেনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা এখন আর একঘেয়ে নয়। অপেক্ষার সেই সময়কে জ্ঞানচর্চা ও বই পড়ার আনন্দে রূপান্তর করতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের পাঠক কর্নারে নতুন বই সংযোজন করেছে শ্রীমঙ্গল পৌরসভা।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে চতুর্থ দফায় সাহিত্য, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ের বই পাঠক কর্নারে হস্তান্তর করা হয়। এর মাধ্যমে স্টেশনে অপেক্ষমাণ যাত্রী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য বই পড়ার সুযোগ আরও সমৃদ্ধ হলো।
পৌরসভা সূত্রে জানা যায়, যাত্রীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা এবং অবসর সময়কে সৃজনশীল কাজে ব্যবহারে উৎসাহিত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নতুন বইগুলো পাঠক কর্নারে যুক্ত হওয়ায় ভ্রমণপিপাসু যাত্রীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
বই হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর প্রকৌশলী জহিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম এবং শ্রীমঙ্গল রেলস্টেশনের স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় ইউএনও ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমান বলেন, “যাত্রী ও সাধারণ মানুষের অপেক্ষার সময়কে অর্থবহ এবং জ্ঞানচর্চার উপযোগী করে তুলতেই আমাদের এই উদ্যোগ। বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে। তাই স্টেশনের মতো জনসমাগমস্থলে পাঠক কর্নার একটি ইতিবাচক উদ্যোগ।”
তিনি আরও জানান, পাঠক কর্নারকে আরও সমৃদ্ধ করতে নিয়মিতভাবে নতুন বই সংযোজন করা হবে। এর ফলে স্টেশনে একটি সুস্থ সাংস্কৃতিক ও জ্ঞানভিত্তিক পরিবেশ গড়ে উঠবে এবং মানুষ বই পড়ায় আরও আগ্রহী হবে।
সম্পর্কিত খবর
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন কুলাউড়ায়
২ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন কুলাউড়ায়
২ সেপ্টেম্বর ২০২৬
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
৯ আগস্ট ২০২৬জনপ্রিয় খবর
- 1 প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা (জাতীয়)
- 2 শৈলকুপায় খবরের কাগজের ২য় বর্ষপূর্তি পালিত (জাতীয়)
- 3 কালীগঞ্জে হত্যা চেষ্টা মামলার মূল হোতা কিশোর গ্যাংয়ের অমিত আটক (জাতীয়)
- 4 পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে নীলফামারীতে জামায়াতের মানববন্ধন (জাতীয়)
- 5 প্রযুক্তির নতুন জোয়ার: বাংলাদেশে আসছে উন্নত ৫জি সেবা (রাজনীতি)
- 6 ন্যায়ের পথে সাহসী যোদ্ধা — ময়মনসিংহের গর্ব ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম (জাতীয়)