তারিখ লোড হচ্ছে...

সবার আগে দেশ

নিরপেক্ষ নয়! আমরা সত্য ও ন্যায়ের পক্ষে

প্রচ্ছদ রাজনীতি জাতীয় আন্তজাতিক তথ্য প্রযুক্তি বিনোদন খেলাধুলা মিডিয়া আইন ও আদালত সারাদেশ
সর্বশেষ : ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা উপভোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সবে শুরু, পথ এখনো অনেক বাকি শৈলকুপায় খবরের কাগজের ২য় বর্ষপূর্তি পালিত (জাতীয়) কালীগঞ্জে হত্যা চেষ্টা মামলার মূল হোতা কিশোর গ্যাংয়ের অমিত আটক (জাতীয়) ন্যায়ের পথে সাহসী যোদ্ধা — ময়মনসিংহের গর্ব ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম (জাতীয়) নোয়াখালীর সোনাইমুড়ীতে মিনিবার ফুটবল মেগা ফাইনাল অনুষ্ঠিত (জাতীয়) পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে নীলফামারীতে জামায়াতের মানববন্ধন (জাতীয়) প্রযুক্তির নতুন জোয়ার: বাংলাদেশে আসছে উন্নত ৫জি সেবা (রাজনীতি)

প্যারোলে মুক্তির পর ঢাকায় রওনা দীপু মনি

অনলাইন ডেস্কঃ | ২০ আগস্ট ২০২৬ | 32 বার পঠিত
শেয়ার করুন:
এখানে আপনার বিজ্ঞাপন প্রদর্শন করুন
প্যারোলে মুক্তির পর ঢাকায় রওনা দীপু মনি

সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে পুলিশি পাহারায় একটি ভ্যানে করে তিনি ঢাকার পথে যাত্রা করেন।

এর আগে বুধবার মুন্সীগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী তাঁর প্যারোল আবেদন মঞ্জুর করেন। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ প্যারোল কার্যকর থাকবে।

প্যারোলে মুক্তির এই সময়ের মধ্যে দীপু মনি তাঁর প্রয়াত স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মরদেহ দেখতে এবং দাফন কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মরদেহ ঢাকার কলাবাগানে তাঁর বাসভবনে নেওয়া হবে। সেখানে দীপু মনি স্বামীর মরদেহ দেখবেন। পরে মরদেহ গুলশান আজাদ মসজিদে নেওয়া হবে। বাদ জোহর সেখানে জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

দীপু মনির আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে চার দিনের প্যারোল চেয়ে আবেদন করা হয়েছিল। তবে জেলা প্রশাসন ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করেছে।

তিনি আরও জানান, প্যারোলের পুরো সময়জুড়ে দীপু মনি পুলিশি তত্ত্বাবধানে থাকবেন। স্বামীর দীর্ঘ অসুস্থতার সময় তাঁর সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে একাধিকবার আবেদন করা হলেও তা মঞ্জুর হয়নি। স্বামীর মৃত্যুর পর এবার প্যারোলে মুক্ত হয়ে শেষবারের মতো তাঁর মরদেহ দেখার সুযোগ পেলেন সাবেক এই মন্ত্রী।

বিজ্ঞাপন - Footer