জামায়াত-এনসিপির লংমার্চ আওয়ামী লীগের ফেরার পথ তৈরি করছে: রাশেদ খাঁন
সেপ্টেম্বরে চট্টগ্রাম অভিমুখে জামায়াত ও এনসিপির ঘোষিত লংমার্চ আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের ফেরার পথ তৈরি করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন বলেন, জামায়াত ও এনসিপি আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে সরকার পতনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। তবে জনগণ তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দেবে না।
তিনি জামায়াতের সংসদ সদস্য আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের এক বক্তব্যের সমালোচনা করে বলেন, বিরোধী দলের সঙ্গে বিএনপি সরকারের আচরণ আওয়ামী লীগের চেয়েও খারাপ—এ ধরনের মন্তব্যের সঙ্গে তিনি একমত নন এবং এ বক্তব্যের নিন্দা জানান।
রাশেদ খাঁনের দাবি, জামায়াত ও এনসিপির সংসদ সদস্যরা সংসদে সরকারদলীয় সদস্যদের মতো সুযোগ-সুবিধা দাবি করছেন। তিনি বলেন, অতীতে দীর্ঘ সময় রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় সীমাবদ্ধতার মধ্যে থাকা দলগুলো এখন ভিন্ন অবস্থানে রয়েছে, তবুও তারা সরকারবিরোধী নানা অভিযোগ তুলছে।
এর আগে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি আক্তারুজ্জামান, মুন্সি কামাল আজাদ পান্নুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সূত্র: ইত্তেফাক
সম্পর্কিত খবর
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন কুলাউড়ায়
২ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন কুলাউড়ায়
২ সেপ্টেম্বর ২০২৬
সেপ্টেম্বরে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমল ১৩ টাকা
২ সেপ্টেম্বর ২০২৬
নতুন দায়িত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির
৩০ আগস্ট ২০২৬জনপ্রিয় খবর
- 1 প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা (জাতীয়)
- 2 শৈলকুপায় খবরের কাগজের ২য় বর্ষপূর্তি পালিত (জাতীয়)
- 3 কালীগঞ্জে হত্যা চেষ্টা মামলার মূল হোতা কিশোর গ্যাংয়ের অমিত আটক (জাতীয়)
- 4 পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে নীলফামারীতে জামায়াতের মানববন্ধন (জাতীয়)
- 5 প্রযুক্তির নতুন জোয়ার: বাংলাদেশে আসছে উন্নত ৫জি সেবা (রাজনীতি)
- 6 ন্যায়ের পথে সাহসী যোদ্ধা — ময়মনসিংহের গর্ব ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম (জাতীয়)