বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন কুলাউড়ায়
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়ায় আয়োজিত কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা কুলাউড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে দলীয় প্রতীক ধানের শীষ দেখা যায়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন এবং দলের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
সম্পর্কিত খবর
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন কুলাউড়ায়
২ সেপ্টেম্বর ২০২৬
যৌথসভা ডেকেছে বিএনপি
২৫ আগস্ট ২০২৬
মন্ত্রিসভায় যোগ হচ্ছেন আরও চারজন, শপথের প্রস্তুতি
২২ আগস্ট ২০২৬জনপ্রিয় খবর
- 1 প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা (জাতীয়)
- 2 শৈলকুপায় খবরের কাগজের ২য় বর্ষপূর্তি পালিত (জাতীয়)
- 3 কালীগঞ্জে হত্যা চেষ্টা মামলার মূল হোতা কিশোর গ্যাংয়ের অমিত আটক (জাতীয়)
- 4 পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে নীলফামারীতে জামায়াতের মানববন্ধন (জাতীয়)
- 5 প্রযুক্তির নতুন জোয়ার: বাংলাদেশে আসছে উন্নত ৫জি সেবা (রাজনীতি)
- 6 ন্যায়ের পথে সাহসী যোদ্ধা — ময়মনসিংহের গর্ব ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম (জাতীয়)