তারিখ লোড হচ্ছে...

সবার আগে দেশ

নিরপেক্ষ নয়! আমরা সত্য ও ন্যায়ের পক্ষে

প্রচ্ছদ রাজনীতি জাতীয় আন্তজাতিক তথ্য প্রযুক্তি বিনোদন খেলাধুলা মিডিয়া আইন ও আদালত সারাদেশ
সর্বশেষ : ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা উপভোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সবে শুরু, পথ এখনো অনেক বাকি শৈলকুপায় খবরের কাগজের ২য় বর্ষপূর্তি পালিত (জাতীয়) কালীগঞ্জে হত্যা চেষ্টা মামলার মূল হোতা কিশোর গ্যাংয়ের অমিত আটক (জাতীয়) ন্যায়ের পথে সাহসী যোদ্ধা — ময়মনসিংহের গর্ব ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম (জাতীয়) নোয়াখালীর সোনাইমুড়ীতে মিনিবার ফুটবল মেগা ফাইনাল অনুষ্ঠিত (জাতীয়) পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে নীলফামারীতে জামায়াতের মানববন্ধন (জাতীয়) প্রযুক্তির নতুন জোয়ার: বাংলাদেশে আসছে উন্নত ৫জি সেবা (রাজনীতি)
ই-পেপার সংস্করণ
রেজিস্টার্ড নং DA-২০২৬
ঢাকা • বর্ষ ১ • সংখ্যা ১
মূল্য: ৫ টাকা
বিজ্ঞাপন (বাম)

সবার আগে দেশ

নিরপেক্ষ নয়! আমরা সত্য ও ন্যায়ের পক্ষে

বিজ্ঞাপন (ডান)
সোমবার, ১৩ জুলাই, ২০২৬
ই-পেপার সংস্করণ (প্রথম পাতা)
19 Oct 2026

শ্রীমঙ্গলে গাছে প্রাইভেটকারের ধাক্কা, প্রাণ গেল ৩ বছরের জায়ানের

শ্রীমঙ্গলে গাছে প্রাইভেটকারের ধাক্কা, প্রাণ গেল ৩ বছরের জায়ানের প্রধান খবর

  মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা খেয়েছে একটি প্রাইভেটকার। এতে জায়ান নামে তিন বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘট...

  মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা খেয়েছে একটি প্রাইভেটকার। এতে জায়ান নামে তিন বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা, আট বছর বয়সী ভাই ও ৭০ বছর বয়সী দাদি গুরুতর আহত হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) দুপুরে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে শ্রীমঙ্গল উপজেলার মতিগঞ্জ বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জায়ান মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট এলাকার বাসিন্দা আব্দুল মুহিত দিপুর ছেলে। দুর্ঘটনায় আহতরা হলেন তার বাবা আব্দুল মুহিত দিপু, ভাই আয়ান ও দাদি শামছুন নাহার। স্থানীয় লোকজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুরে মতিগঞ্জ বাজার এলাকায় একটি মোটরসাইকেলকে পাশ কাটানোর সময় প্রাইভেটকারট...
বিস্তারিত পড়ুন

শ্রীমঙ্গলে বইপড়া উৎসবের পর্দা নামল, পুরস্কৃত বিজয়ীরা

শ্রীমঙ্গলে বইপড়া উৎসবের পর্দা নামল, পুরস্কৃত বিজয়ীরা
শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা ও জ্ঞানচর্চায় আগ্রহ বাড়ানোর প্রত্যয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিন মাসব্যাপী বইপড়া উৎসবের সমাপ্তি হয়েছে। ‘বই পড়ি, মন গড়ি’ স্লোগানে আয়োজিত এ উৎসবের সমাপনীতে বিজয়ী পাঠক ও শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শনিবার (১০ অক্টোবর) সকালে শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী। এতে সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। স্বাগত বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাধারণ পাঠক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে গত ২১ জুলাই শুরু হওয়া এ উৎসবে উপজেলার ৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৫ হাজার শিক্ষার্থীকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও সাধারণ পাঠকদেরও বই পড়ার এ কার্যক্রমে যুক্ত করা...
পড়ুন

শ্রীমঙ্গলে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য আলহাজ মো. মুজিবুর রহমান চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি, পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সচল রাখা এবং স্বেচ্ছাসেবক নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি ও স্বেচ্ছাসেবকদের মধ্যে সমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে পূজার সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। আলোচনায় সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি, স্বেচ্ছাসেবকদের দায়িত্বশীল ভূমিকা প...
পড়ুন

কমলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

কমলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন শুধু আনুষ্ঠানিকতা কিংবা র‍্যালির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি; বরং শিক্ষকদের পেশাগত নিরাপত্তা, সামাজিক মর্যাদা এবং ভবিষ্যৎ প্রজন্ম গঠনে তাঁদের ভূমিকা নিয়ে গুরুত্বারোপ করা হয়েছে।   সোমবার (৫ অক্টোবর) ‘শিক্ষকদের পাশে: পেশা সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।   উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদারের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামূর রহিম বাবরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষাবিদ ও সুধীজন বক্তব্য রাখেন।   আলোচনায় বক্তারা বলেন...
পড়ুন

মৌলভীবাজারে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২৫ অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২৫ অনুষ্ঠিত
  মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২৫’। রোববার (৪ অক্টোবর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য নাসের রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মনিরুল ইসলাম এবং জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান। অনুষ্ঠানে শিল্প ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জেলার পাঁচজন গুণী ব্যক্তিকে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২৫’ প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন— প্রফেসর মামুনুর রশীদ (সৃজনশীল সাংস্কৃতিক গবেষণা), রোকসানা আক্তার (আবৃত্তি), মো. মশিউর রহমান রিপন (সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন), চৌধুরী শামসুল আরেফীন (চলচ্চিত্র) এবং মো. রুবেল মিয়া (যন্ত্রসংগীত)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক মো. সাইফুর রহমান (খোকন মাহমুদ)। এ সময় স্থানীয় সংস্কৃতিকর্মী, গুণীজন,...
পড়ুন

বৈদ্যুতিক তারে শক খেয়ে শ্রীমঙ্গলে সোনালী হনুমানের মৃত্যু

বৈদ্যুতিক তারে শক খেয়ে শ্রীমঙ্গলে সোনালী হনুমানের মৃত্যু
  মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আমরইলছড়া চা বাগানে বৈদ্যুতিক তারে শক খেয়ে একটি সোনালী হনুমানের মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি সোনালী হনুমান বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। পরে বাগানের শ্রমিক ও স্থানীয়রা বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করেন। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে আহত হনুমানটিকে উদ্ধার করেন। পরে দ্রুত চিকিৎসার জন্য শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা শুরুর আগেই হনুমানটি মারা যায়। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বিষয়টি নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক তারে শক খেয়ে গুরুতর আহত হওয়ায় সোনালী হনুমানটিকে বাঁচানো সম্ভব হয়নি। পরে মৃত সোনালী হনুমানটি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। উল্লেখ্য, সোনালী হনুমান বাংলাদেশের বিপন্ন বন্যপ্রাণীগুলোর অন্যতম। বনাঞ...
পড়ুন

বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে বাংলাদেশের

বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে বাংলাদেশের
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে বাংলাদেশ ৬৯ কোটি ৮৯ লাখ ২০ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ করেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে মূল ঋণের কিস্তি বাবদ ৫১ কোটি ৬০ লাখ ৪০ হাজার ডলার এবং সুদ বাবদ ১৮ কোটি ২৮ লাখ ৮০ হাজার ডলার পরিশোধ করা হয়েছে। গত অর্থবছরের একই সময়ে বিদেশি ঋণ পরিশোধের পরিমাণ ছিল ৬৬ কোটি ৭১ লাখ ১০ হাজার ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে ঋণ পরিশোধ বেড়েছে ৩ কোটি ১৮ লাখ ১০ হাজার ডলার। এদিকে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে বিদেশি ঋণের অর্থছাড় হয়েছে ২৯ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ডলার। একই সময়ে নতুন করে ২৪ কোটি ডলারের ঋণ প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। গত অর্থবছরের একই সময়ে নতুন ঋণ প্রতিশ্রুতির পরিমাণ ছিল ২৪ কোটি ৩৮ লাখ ডলার।
পড়ুন

বিশেষ কলাম

দুদকের ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ: আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ

দুদকের ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ: আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির ‘প্রাথমিক সত্যতা পাওয়া গেছে’—দুদকের এমন ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি এস কে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ...

স্থানীয় সরকার বিভাগের জরুরি নির্দেশনা, সব উপজেলায় চিঠি

স্থানীয় সরকার বিভাগের জরুরি নির্দেশনা, সব উপজেলায় চিঠি

  স্থানীয় সরকারের আওতাধীন সব স্থাপনা, হাট ও বাজারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। আগামী ৩১ জানুয়ারির মধ্যে এ কার্যক্রম বাস্তবায়নের জন্য দেশের সব উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে নির্দেশনা পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক চিঠিতে এ...

দুই সংসদীয় কমিটিতে সদস্য হলেন মুজিবুর রহমান চৌধুরী

দুই সংসদীয় কমিটিতে সদস্য হলেন মুজিবুর রহমান চৌধুরী

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী জাতীয় সংসদের দুটি গুরুত্বপূর্ণ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং কমিটি অন এস্টিমেটস (Committee on Estimates)-এর সদস্য হয়েছেন। সিলেট বিভাগের মধ্যে সর্বাধিক ভোটের ব্যবধানে নির্বাচিত হয়ে সংসদে প্রতিনিধিত্ব করছেন মুজিবুর...

শেখ হাসিনাকে ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ বললেন স্পিকার হাফিজ উদ্দিন

শেখ হাসিনাকে ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ বললেন স্পিকার হাফিজ উদ্দিন

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ এবং গুমের মূল নির্দেশদাতা বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। শনিবার (১২ সেপ্টেম্বর) ভোলা জেলার লালমোহন উপজেলা মিলনায়তনে নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। স্পিকার হাফি...

ডেঙ্গু প্রতিরোধ ও দেশ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধ ও দেশ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
দেশের যুবসমাজকে রাষ্ট্র পুনর্গঠন এবং ডেঙ্গু প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, তারুণ্যের সম্মিলিত শক্তি ও দৃঢ় প্রত্যয় দেশের সামগ্রিক চিত্র বদলে দিয়ে অর্থবহ পরিবর্তন আনতে পারে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিন মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’-এর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, “যদি একটি দেশের বিশাল যুবসমাজ পরিবর্তন চায়, তবে তা বাস্তবায়ন করা অসম্ভব নয়। আমাদের তরুণ প্রজন্ম ইতোমধ্যে পরিবর্তনের সক্ষমতা প্রমাণ করেছে। এখন সময় এসেছে রাষ্ট্র ও দেশ পুনর্গঠনের কাজে সরাসরি সম্পৃক্ত হওয়ার।” তিনি বলেন, আগামী তিন মাস সবাইকে একযোগে ডেঙ্গু প্রতিরোধে কাজ করতে হবে। শতভাগ সফলতা অর্জন সম্ভব না হলেও সম্মিলিত প্রচেষ্টায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করা যাবে। তারেক রহমান দেশের নিবন্ধিত ও অনিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন, স্কাউট, গার্ল গাইডস, বিএনসিসি সদস্য এবং শিক্ষার্থীদের এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দেশে প...
বিজ্ঞাপন - Footer