তারিখ লোড হচ্ছে...

সবার আগে দেশ

নিরপেক্ষ নয়! আমরা সত্য ও ন্যায়ের পক্ষে

প্রচ্ছদ রাজনীতি জাতীয় আন্তজাতিক তথ্য প্রযুক্তি বিনোদন খেলাধুলা মিডিয়া আইন ও আদালত সারাদেশ
সর্বশেষ : ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা উপভোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সবে শুরু, পথ এখনো অনেক বাকি শৈলকুপায় খবরের কাগজের ২য় বর্ষপূর্তি পালিত (জাতীয়) কালীগঞ্জে হত্যা চেষ্টা মামলার মূল হোতা কিশোর গ্যাংয়ের অমিত আটক (জাতীয়) ন্যায়ের পথে সাহসী যোদ্ধা — ময়মনসিংহের গর্ব ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম (জাতীয়) নোয়াখালীর সোনাইমুড়ীতে মিনিবার ফুটবল মেগা ফাইনাল অনুষ্ঠিত (জাতীয়) পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে নীলফামারীতে জামায়াতের মানববন্ধন (জাতীয়) প্রযুক্তির নতুন জোয়ার: বাংলাদেশে আসছে উন্নত ৫জি সেবা (রাজনীতি)
ই-পেপার সংস্করণ
রেজিস্টার্ড নং DA-২০২৬
ঢাকা • বর্ষ ১ • সংখ্যা ১
মূল্য: ৫ টাকা
বিজ্ঞাপন (বাম)

সবার আগে দেশ

নিরপেক্ষ নয়! আমরা সত্য ও ন্যায়ের পক্ষে

বিজ্ঞাপন (ডান)
সোমবার, ১৩ জুলাই, ২০২৬
ই-পেপার সংস্করণ (জাতীয় সংবাদ)
03 Sep 2026

সেপ্টেম্বরে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমল ১৩ টাকা

সেপ্টেম্বরে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমল ১৩ টাকা প্রধান খবর

  সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নত...

  সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন ঘোষণায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিইআরসি এক ঘোষণায় জানায়, নতুন মূল্য একই দিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ দাম বহাল থাকবে। এর আগে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য ছিল ১ হাজার ৫৯৮ টাকা। নতুন মূল্য তালিকা অনুযায়ী, সাড়ে ৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭২৭ টাকা, সাড়ে ১২ কেজির ১ হাজার ৬৫২ টাকা, ১৫ কেজির ১ হাজার ৯৮২ টাকা এবং ১৬ কেজির ২ হাজার ১১৪ ট...
বিস্তারিত পড়ুন

নতুন দায়িত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির

নতুন দায়িত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির
  পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরের দায়িত্ব আরও সম্প্রসারিত করা হয়েছে। নিজ দায়িত্ব পালনের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের অনুপস্থিতিতে মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমে তিনি মন্ত্রীকে সহায়তা করবেন। রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়। পরিপত্রে উল্লেখ করা হয়েছে, রুলস অব বিজনেস, ১৯৯৬ অনুযায়ী প্রতিমন্ত্রীদের ওপর অর্পিত নির্দিষ্ট দায়িত্বের পাশাপাশি হুমায়ুন কবির অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। আগামী ৮ সেপ্টেম্বর থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এক বছরের এই মেয়াদে তাকে নিউইয়র্কসহ বিভিন্ন দেশে দীর্ঘ সময় অবস্থান করতে হবে। এ সময় মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনায় সহায়ক ভূমিকা পালন করবেন হুমায়ুন কবির। উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর ড. খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। পরে গত ২ জুন জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত গোপন ব্যালটে তিনি সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস. কাকৌরিসকে পরাজিত করে জাতিসংঘ সাধা...
পড়ুন

বৃদ্ধদের জন্য প্রতিটি উপজেলায় কমপ্লেক্স’ নির্মাণের পরিকল্পনা

বৃদ্ধদের জন্য প্রতিটি উপজেলায়  কমপ্লেক্স’ নির্মাণের পরিকল্পনা
  দেশের প্রবীণ নাগরিকদের নিরাপদ আবাসন, চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে প্রতিটি উপজেলায় বয়স্কদের জন্য বিশেষ কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা ডা. জিয়া হায়দার। রোববার (৩০ আগস্ট) গাজীপুর সদর উপজেলার বি কে বাড়ি এলাকায় গিভেন্সি গ্রুপের উদ্যোগে প্রতিষ্ঠিত একটি বয়স্ক ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান। ডা. জিয়া হায়দার বলেন, প্রবীণদের শুধু আশ্রয় দেওয়াই সরকারের লক্ষ্য নয়; তাদের স্বাস্থ্যসেবা, মানসিক সুস্থতা এবং মর্যাদাপূর্ণ জীবনযাপন নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। একই সঙ্গে প্রবীণদের দীর্ঘ অভিজ্ঞতা, দক্ষতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে উৎপাদনমুখী কর্মকাণ্ড ও আয়ের সুযোগ সৃষ্টির বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে। তিনি জানান, পরিকল্পিত এসব কমপ্লেক্সে প্রবীণরা নিরাপদ পরিবেশে বসবাসের পাশাপাশি চিকিৎসা, বিনোদন, কাউন্সেলিং ও প্রয়োজনীয় সামাজিক সেবা পাবেন। ফলে পরিবার ও সমাজে অবহেলিত বা একাকী হয়ে পড়া বয়স্কদের জন্য এটি হতে পারে একটি কার্যকর সহায়তা কেন্দ্র। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক...
পড়ুন

মহানবী (সা:)-এর অর্থনৈতিক জীবন

মহানবী (সা:)-এর অর্থনৈতিক জীবন
    মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বিশ্বমানবতার জন্য একটি পরিপূর্ণ আদর্শ জীবনব্যবস্থা প্রতিষ্ঠিত করেছেন। একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পূর্ণ নবুওয়ত জীবনে অর্থনৈতিক সেক্টরে যে অনুপম শিক্ষা ও আদর্শ রেখে গেছেন তার সংক্ষিপ্ত বিবরণ নিচে তুলে ধরা হলো। ইসলাম আগমনের পূর্বে আরবদেশে পোশাক শিল্প, চর্মকার ও রাখালের পেশা ইত্যাদি যৎসামান্য কিছু কর্ম ছাড়া তেমন কোনো শিল্পের প্রসার ছিল না। ব্যবসাই ছিল আরবদের আয়-উপার্জনের সর্বপ্রধান অবলম্বন।   কিন্তু তাদের চিরায়ত আত্মকলহ ও ডাকাত দলের হানা তাদের ব্যবসার জন্য কাল হয়ে দাঁড়াত। তাই তাদের ব্যবসা শুধু পবিত্র মাসগুলোতেই জমে উঠত। চড়া সুদ নিছক ব্যবসা হিসেবে তাদের জীবন প্রবাহের একটি অংশে পরিণত হয়েছিল।রাসুলুল্লাহ্ (সা.) শিশুকাল কাটিয়েছিলেন পবিত্র নগরী মক্কায়। কোরাইশের শীতকালে ইয়েমেন ও গ্রীষ্মে সিরিয়া ভ্রমণ ছিল দুটি অপরিহার্য বাণিজ্যিক ভ্রমণ। সর্দার হাশিম ইবনে আবদে মানাফ কোরাইশের ধনী-দরিদ্র সকলের মাঝে সামাজিক ও অর্থনৈতিক বন্ধন সৃষ্টি করার আহ্ব...
পড়ুন

হাইকোর্টের রায় আজ: নুসরাত হত্যা মামলায় নজর সারা দেশের

হাইকোর্টের রায় আজ: নুসরাত হত্যা মামলায় নজর সারা দেশের
  বহুল আলোচিত নুসরাত জাহান হত্যা মামলায় ১৬ আসামির মৃত্যুদণ্ডের বিরুদ্ধে করা আপিল ও ডেথ রেফারেন্সের রায় আজ সোমবার ঘোষণা করবেন হাইকোর্ট। দেশের অন্যতম আলোচিত এ হত্যা মামলার চূড়ান্ত বিচারিক পর্বকে ঘিরে ফেনীর সোনাগাজীসহ সারাদেশের মানুষের দৃষ্টি এখন উচ্চ আদালতের দিকে। রায় ঘোষণাকে কেন্দ্র করে নিহত নুসরাতের পরিবারের নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সোনাগাজী এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। গত ২০ আগস্ট ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর দীর্ঘ শুনানি শেষে আদালত রায়ের জন্য ২৪ আগস্ট দিন নির্ধারণ করেন। নুসরাতের পরিবার জানিয়েছে, তারা উচ্চ আদালতের কাছ থেকে ন্যায়বিচার প্রত্যাশা করছে। একই সঙ্গে নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বহাল থাকবে বলেও তাদের আশা। ২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলার বিরুদ্ধে নুসরাত জাহানকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। ওই ঘটনায় মামলা দায়ের...
পড়ুন

প্যারোলে মুক্তির পর ঢাকায় রওনা দীপু মনি

প্যারোলে মুক্তির পর ঢাকায় রওনা দীপু মনি
সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে পুলিশি পাহারায় একটি ভ্যানে করে তিনি ঢাকার পথে যাত্রা করেন। এর আগে বুধবার মুন্সীগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী তাঁর প্যারোল আবেদন মঞ্জুর করেন। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ প্যারোল কার্যকর থাকবে। প্যারোলে মুক্তির এই সময়ের মধ্যে দীপু মনি তাঁর প্রয়াত স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মরদেহ দেখতে এবং দাফন কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাবেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মরদেহ ঢাকার কলাবাগানে তাঁর বাসভবনে নেওয়া হবে। সেখানে দীপু মনি স্বামীর মরদেহ দেখবেন। পরে মরদেহ গুলশান আজাদ মসজিদে নেওয়া হবে। বাদ জোহর সেখানে জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে। দীপু মনির আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে চার দিনের প্যারোল চেয়ে আবেদন করা হয়েছিল। তবে জেলা প্রশাসন ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করেছে। তিনি আ...
পড়ুন

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনই একমাত্র টেকসই সমাধান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনই একমাত্র টেকসই সমাধান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
  মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই এ সংকটের একমাত্র টেকসই সমাধান বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তর্জাতিক চিকিৎসা মানবিক সংস্থা মেডসাঁ সঁ ফ্রঁতিয়ের (এমএসএফ)-এর আন্তর্জাতিক সভাপতি ডা. জাভিদ আবদেলমোনেইমের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন। বৈঠকে এমএসএফ প্রতিনিধিদল কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে তাদের চলমান মানবিক কার্যক্রম সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করে। তারা জানায়, শিবিরগুলোতে বহির্বিভাগীয় ও জরুরি চিকিৎসাসেবা, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) কার্যক্রম, মাতৃস্বাস্থ্য, যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা এবং মানসিক স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। এসব সেবার একটি উল্লেখযোগ্য অংশ স্থানীয় আশ্রয়দাতা জনগোষ্ঠীকেও দেওয়া হচ্ছে। এমএসএফের মানবিক ও চিকিৎসা কার্যক্রমের প্রশংসা করে শামা ওবায়েদ ইসলাম বলেন, কক্সবাজারের রোহিঙ্গা শিবির এবং স্থানীয় জনগোষ্ঠীর জন্য সংস্থাটির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোহিঙ্গা সংকটকে আন্তর্জ...
পড়ুন

বিশেষ কলাম

প্রধানমন্ত্রীকে চা-পাতা উপহার দিলেন শ্রীমঙ্গলের চা-শ্রমিক সন্তুকী রায়

প্রধানমন্ত্রীকে চা-পাতা উপহার দিলেন শ্রীমঙ্গলের চা-শ্রমিক সন্তুকী রায়

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মাজদিহি চা-বাগানের নারী শ্রমিক সন্তুকী রায় চা-শ্রমিকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চা-পাতা উপহার দিয়েছেন।   মঙ্গলবার (১৮ আগস্ট) সিলেট বিভাগের চা-বাগান শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে তিনি এ উপহার তুলে দেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী চা-শ্রমিকদের সঙ্গে কথা বলেন এব...

রাষ্ট্রপতি নির্বাচন: আজই চূড়ান্ত হবে প্রার্থীদের তালিকা

রাষ্ট্রপতি নির্বাচন: আজই চূড়ান্ত হবে প্রার্থীদের তালিকা

  রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টা। নির্ধারিত সময়ের মধ্যে বৈধ প্রার্থীরা চাইলে তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। সময় শেষ হওয়ার পর নির্বাচন কমিশন (ইসি) চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করবে। বর্তমানে রাষ্ট্রপতি পদে দুইজন প্রার্থী রয়েছেন। বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে...

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

  মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) দিবাগত রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের মাগুরুলি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তারা মিয়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া বস্তি এলাকার আবদুল মালেকের ছেলে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৬ ব্যাটাল...

সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ জন

সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ জন

  দেশে গত সাড়ে ছয় বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫ হাজার ৭১২ জন নিহত এবং ১৪ হাজার ১৪৩ জন আহত হয়েছেন। ২০২০ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত সময়ে ১৬ হাজার ৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনার তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। শনিবার (৮ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, ২০২৫ সালে মোটরসাইকেল দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা ছিল সব...

র‍্যাব অধ্যায়ের ইতি, আসছে এসআরবি: অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ

র‍্যাব অধ্যায়ের ইতি, আসছে এসআরবি: অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ
  ডেস্ক নিউজ: দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে দেশের আলোচিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) নতুন পরিচয়ে ফিরতে যাচ্ছে। সরকার ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে একটি নতুন বিশেষায়িত বাহিনী গঠনের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া জনমতের জন্য প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন আইনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো ‘নাগরিক অভিযোগ প্রতিকার কমিটি’ গঠন। এসআরবির কোনো সদস্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, হয়রানি বা অন্যায় আচরণের অভিযোগ সরাসরি করতে পারবেন সাধারণ নাগরিকরা। অতিরিক্ত মহাপরিচালকের নেতৃত্বে গঠিত কমিটি অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে। খসড়া অনুযায়ী, এসআরবি বাংলাদেশ পুলিশের অধীন একটি বিশেষায়িত ইউনিট হিসেবে পরিচালিত হবে। বাহিনীর প্রধান থাকবেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার একজন মহাপরিচালক। সদর দপ্তর ঢাকায় হলেও প্রয়োজন অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে ইউনিট স্থাপন করা যাবে। নাম ও আইনি কাঠামো পরিবর্তন হলেও বাহি...
বিজ্ঞাপন - Footer